[email protected] ঢাকা | বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬, ১৩ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৬, ১৬:৪১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নজরুল বর্ষ উপলক্ষে কবী কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের ওপর সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান এর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মজনু মিঞা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।

এসময় অন্যান্যের বক্তব্য রাখেন শিক্ষক সাজেমান আলী ও তাজাম্মুল হক।

আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের বিষয়ভিত্তিক প্রতিযোগি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর