[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১লা অক্টোবর ২০২৬, ১৫ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

অবসরপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে লাম্পগ্রান্টের চেক দিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৬, ২২:২৩

ছবি: সংগ্রহীত

দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) গমনের দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের দুই সদস্যকে লাম্পগ্রান্ট বিলের চেক প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এএসআই (নিরস্ত্র) মোঃ নজিবুর রহমান ও কনস্টেবল/৩৮৬ মোঃ ফিরোজ কবিরের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের পক্ষে তাঁদের হাতে চেক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক।

এ সময় পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই-১ মোঃ সফিকুল আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক প্রদানকালে দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং বাংলাদেশ পুলিশের প্রতি তাঁদের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কর্মকর্তারা বলেন, দীর্ঘদিনের কর্মজীবনে অর্জিত তাঁদের অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও সেবার মাধ্যমে তাঁরা বাংলাদেশ পুলিশের কার্যক্রমকে সমৃদ্ধ করেছেন, যা সহকর্মীদের জন্যও অনুপ্রেরণার। এ সময় অবসর-পরবর্তী জীবনের নতুন অধ্যায় আনন্দ, প্রশান্তি ও স্বস্তিতে কাটবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি তাঁদের ও তাঁদের পরিবারের সুস্বাস্থ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।

জেলা পুলিশ জানায়, বাহিনীর প্রতিটি সদস্যের কল্যাণ, প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সম্মানজনক বিদায় দেওয়া একটি মানবিক ও দায়িত্বশীল প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। পুলিশ সদস্যদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর