[email protected] ঢাকা | মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬, ৬ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২১ সেপ্টেম্বার ২০২৬, ২৩:৪৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা ও প্রচার অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ বাবুপাড়াসহ আশপাশের এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

পৌরসভার ৮ নম্বর টিমের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ফগার মেশিনের মাধ্যমে বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নওরোজ হুদা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. কামাল সুকরানা, মো. মেহেদি হাসান, পৌরসভার কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যরা।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর