[email protected] ঢাকা | সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬, ৩০শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

নাচোলে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বার ২০২৬, ২৩:১৩

বিএমডিএ’র সামজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অংশিদারিত্বের ভিত্তিত্বে বিএমডিএ’র সামজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নাচোল উপজেলার সদর ইউনিয়নের আমজোয়ান, ভাতসা পুকুর, ও ভাতসা গ্রাম হইতে বাইপুর গ্রাম পর্যন্ত রাস্তার দুই ধারে ফলদ, বনজ ও ঔষুধি জাতের গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অপিসার প্রিয়াংকা দাস।

এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, বিএমডিএর সহকারী প্রকোশলী রেজাউল করিম, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদসহ উপকার ভোগীও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএমডিএর সহকারী প্রকোশলী রেজাউল করিম, বলেন এই উদ্বোধন কর্মসূচির আওতায় ৫ হাজার গাছের চারা রোপন করা হবে।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর