প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৬, ১৬:০২
"সারা দেশের ন্যায়" চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ(১৬ থেকে ১৮ আগস্ট) পালিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, স্থানীয় মৎস্যজীবি সমবায় সমিতি, সিআইজি সমবায় সমিতির সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় "রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" শীর্ষক প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভায় পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস।
অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ইয়াকুব আলী।
আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষী প্রতিষ্ঠানের পক্ষে তরিকুল ইসলাম, সফল মৎস্য চাষী রফিকুল ইসলাম ও সফল উদ্দ্যোক্তা ক্যাটাগরিতে সেলিম রেজাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মোঃ মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: