প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৬, ১৯:৪৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পুনর্ভবা নদীর ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। অতিবৃষ্টির কারণে নদীর পাড় ভেঙে যাওয়ায় জরুরি ভিত্তিতে এ কাজ শুরু করা হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) বিকেলে রহনপুর পিএম আইডিয়াল কলেজের সামনের পুনর্ভবা নদীর তীরের ভাঙনকবলিত এলাকায় কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আলী কাওছার, উপ-সহকারী প্রকৌশলী সুমন আলী এবং রহনপুর পৌরসভার মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, অতিবৃষ্টির ফলে পুনর্ভবা নদীর তীরের একটি অংশ ভেঙে যাওয়ায় এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। নদীর তীর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ.আ/আ.আ
মন্তব্য করুন: