[email protected] ঢাকা | সোমবার, ২০শে জুলাই ২০২৬, ৫ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৬, ২৩:৪৫

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের কাছে পুরস্কার গ্রহণ করছেন ওসি একরামুল হোসাইন। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুন-২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সভায় জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা অংশ নেন।

এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণ-সংক্রান্ত বিষয় পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।

পুলিশ সুপার বিষয়গুলো মনোযোগসহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় ভালো কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইনকে পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (প্রবেশনারি), জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুন-২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের প্রবণতা এবং বিভিন্ন মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর