[email protected] ঢাকা | সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬, ৬ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

নাচোলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৫ জুন ২০২৬, ১৬:০৬

সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন 'বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)' কর্মসূচির ২০২৫-২৬ অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে ‌।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন প্রেসক্লাবে ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ৩০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিচরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।

এছাড়াও সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহাসহ উপকার রোগীরা উপস্থিত ছিলেন।

মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর