প্রকাশিত:
২৪ জুন ২০২৬, ২১:০৩
চাঁপাইনবাবগঞ্জ পৌর মডার্ন মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।
বুধবার (২৪ জুন) দুপুরে ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব, শহর পরিকল্পনাবিদ মোঃ ইমরান হোসাইনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ পৌর মডার্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। প্রশাসনের এ পরিদর্শন তাদের মাঝে কিছুটা আশার সঞ্চার করেছে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: