প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৬, ২১:৪৪
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে নতুন করে কোনো সামরিক হামলা না চালানোর জন্য জোরালো সতর্কবার্তা দিয়েছেন।
তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি টেলিফোনে কথা বলেন।
এরদোয়ান জানান যে, যুক্তরাষ্ট্র একা কিংবা ইসরায়েলকে সাথে নিয়ে ইরানে পুনরায় হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল সংঘাতের এক বিপজ্জনক ও দীর্ঘস্থায়ী চক্রে জড়িয়ে পড়বে।
দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)-র প্রধান ইব্রাহিম কালিন সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনীতিত জোরদার অগ্রগতি হচ্ছে এবং এই মুহূর্তে আলোচনার টেবিলে যে চুক্তির প্রস্তাব রয়েছে তা উভয় পক্ষের জন্যই একটি চমৎকার ও ন্যায়সংগত সমাধান।
উল্লেখ্য, তুরস্কসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা একটি ৭-দফা সমঝোতা চুক্তির খসড়া নিয়ে কাজ করছে। এই প্রস্তাব অনুযায়ী—
আগামী সপ্তাহে কাতারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: