[email protected] ঢাকা | শনিবার, ১০ই অক্টোবর ২০২৬, ২৪শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডেংগুতে আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৬, ১৭:৫৬

২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম নাম (১৬) এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর)  দিবাগত রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ড. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত মুসকান আরা মিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাহবুব আলমের মেয়ে। 

ড. মাহবুব হাসান বলেন, মুসকান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত একটার দিকে হাসপাতালে ভর্তি হয়। হাসাপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার চিকিৎসা চলছিলো। বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হয় এবং শক সিন্ডোমে আক্রান্ত হয়ে মারা যায়। 

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল (০৭ অক্টোবর) পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৬২ জন রোগী (পুরুষ ১৯, নারী ৩২ এবং শিশু ১১ জন)। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন (পুরুষ ১৮, নারী ২৬ এবং শিশু ১১ জন)।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন রোগী (পুরুষ ১৫, নারী ১৭ এবং শিশু ১২ জন)। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ১ জন পুরুষ রোগীকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ২১ জন পুরুষ, ৪০ জন নারী এবং ১০ জন শিশু (ছেলে ৮, মেয়ে ২)।

হাসপাতালের ইনডোর ছাড়াও বহির্বিভাগে (OPD) আজ নতুন করে ৪৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৮০ জনে। এছাড়া এ সময়ে বহির্বিভাগে মোট সনাক্ত হয়েছেন ১,৫৬৪ জন রোগী। বছরের শুরু থেকে অদ্যাবধি মোট ১৩৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর