প্রকাশিত:
৩ অক্টোবার ২০২৬, ২২:১৩
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জের জন্য এক প্রস্তাবিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কাই ভিউ ইন হোটেলে এক সাধারন সভার মধ্য দিয়ে এই কমিটি গঠিত হয়।
নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ ময়েজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাঃ মোঃ ওমর ফারুক সারওয়ার হোসেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে জনাব মোঃ শফিকুল আলম ভোতা ও জনাব মোঃ নজরুল ইসলামকে। অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে প্রফেসার মোঃ ইব্রাহিম হোসেন সহ-সাধারণ সম্পাদক এবং এ্যাডভোকেট আবু হাসিব কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
একই সাথে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ আবুল কালাম, এ্যাডভোকেট মোঃ আবদুল ওদুদ, প্রফেসার সুলতানা রাজিয়া, আব্দুস সালাম, জনাব কামরুল আরিফিন বুলু, জনাব এইচ এম রেজাউল করিম বুলবুল, জনাব মোঃ গোলাম জাকারিয়া, জনাব মোঃ রাইহানুল ইসলাম (লুনা) এবং জনাব মোঃ নাসিরুল ইসলাম।
এছাড়াও সাধারন সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ।
চাঁপাইনবাবগঞ্জে হৃদরোগীদের আধুনিক সেবা প্রদান ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়নে এই প্রস্তাবিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: