[email protected] ঢাকা | বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬, ১৪ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৬, ২০:২৮

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে।

জেলাশহরের সেবা ক্লিনিকির সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেবা ক্লিনিকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহসভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন— প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ডা. ওমর ফারুক সারওয়ার হোসেন।

সভায় নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম হোসেন, ডা. ময়েজ উদ্দিন, ডা. আব্দুস সালাম, ড. আনোয়ার জাহিদ ও ডা. নাসিরসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা হার্ট বা হৃৎপিণ্ড সুস্থ ও সবল রাখতে নিয়মিত সুষম খাবার খাওয়া, শরীরচর্চা করা এবং ধূমপান পরিহারসহ ক্ষতিকর অভ্যাস বর্জন এবং সময়মত ঘুমানোর পরামর্শ প্রদান করেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর