[email protected] ঢাকা | শুক্রবার, ৩রা জুলাই ২০২৬, ১৮ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭১৬

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ জুন ২০২৬, ১৬:৩৩

প্রতিকী ছবি

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মারা গেল ৭১৬ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার চার শিশু। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো এক লাখ ১২ হাজার ৬২ শিশু।

হামের উপসর্গে যে চার শিশু মারা গেছে তাদের মধ্যে দুজনের মৃত্যু ঢাকায়। সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ২১১ শিশুর। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়েছে এক হাজার ৪১ শিশু।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর