[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩
thecitybank.com

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মিজানুরের আইপিএস ও পানির ট্যাংকি প্রদান

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২০ মে ২০২৬, ১৫:১৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিংজনিত সমস্যা মোকাবিলা ও চিকিৎসাসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পূর্ণাঙ্গ আইপিএস সেট ও ব্যাটারি প্রদান করা হয়েছে।

জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩০০ VA ক্ষমতাসম্পন্ন একটি আইপিএস সেটের সঙ্গে ২০০ অ্যাম্পিয়ারের দুটি ব্যাটারি সরবরাহ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব সরঞ্জাম স্থাপনের ফলে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের সময়ও হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম সচল রাখা সহজ হবে এবং রোগীদের সেবায় বিঘ্ন কমে আসবে।
এদিকে, হাসপাতালে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে মো. মুনিরুল ইসলামের অর্থায়নে ১০০০ লিটার ধারণক্ষমতার একটি পানির ট্যাংকি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা পরিদর্শন করা হয়। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের জন্য আরও উন্নত সেবার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. ফারহানা নবী, নাচোল উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. ইয়াকুব আলী, নাচোল পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মো. মুনিরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা অধিকতর সুফল পাবেন।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর