[email protected] ঢাকা | শনিবার, ১১ই এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৬, ২১:০০

চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙা এলাকায় আয়োজিত হয়েছে এক বিনামূল্যে চক্ষু শিবিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) বালিয়াডাঙা অ্যাথলেটিক ক্লাব চত্বরে এই মানবিক উদ্যোগের আয়োজন করেছে 'বালিয়াডাঙা যুব উন্নয়ন সংঘ'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো: হারুনুর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো: আতাউল হক কমল। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: মজিবুর রহমান।

স্থানীয় মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে এই বিনামূল্যে চক্ষু শিবিরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর