[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ৪১, চিকিৎসাধীন ৫৭ জন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৬, ২০:০৭

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ কিছুটা অব্যাহত রয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) জেলা হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, আজ ডায়রিয়া ওয়ার্ডে মোট রোগীর সংখ্যা ৫৭ জন। এর আগে গতকাল পর্যন্ত ভর্তি থাকা রোগীর সংখ্যা ছিল ৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ জন রোগী।

অন্যদিকে, হাসপাতালের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় এআরআই (ARI - Acute Respiratory Infection) বা তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জন। এর মধ্যে ৬ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। গরম ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে, তাই সবাইকে বিশুদ্ধ পানি পান করা ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর