[email protected] ঢাকা | শনিবার, ১১ই এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের প্রকোপ: একদিনে নতুন ভর্তি ২২ জন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৬, ২৩:১০

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, মঙ্গলবার (০৭ এপ্রিল) নতুন করে আরও ২২ জন সন্দেহভাজন হামের রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ১২ জন ছেলে এবং ১০ জন মেয়ে রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত হাসপাতালে মোট ৬৪ জন রোগী ভর্তি ছিলেন, যার মধ্যে ৩৩ জন ছেলে এবং ৩১ জন মেয়ে। আজকের নতুন রোগীসহ বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। এর মধ্যে মোট ৩৪ জন ছেলে এবং ৩১ জন মেয়ে শিশু চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে।

তবে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও আশাব্যঞ্জক। গত ২৪ ঘণ্টায় ২১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১১ জন ছেলে এবং ১০ জন মেয়ে রয়েছে। এ সময়ে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো হাসপাতালে রোগী রেফার করার প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য যে, চলতি বছরের শুরু থেকেই জেলায় হামের সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। গত ১ জানুয়ারি ২০২৬ থেকে আজ পর্যন্ত সর্বমোট ৪৪৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের নিয়মিত টিকা প্রদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সন্দেহজনক উপসর্গে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর