[email protected] ঢাকা | শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১১ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

জেলা হাসপাতালের চিত্র

চাঁপাইনবাবগঞ্জ বাড়ছে ডায়রিয়া রোগী, বর্তমানে চিকিৎসাধীন ৫৭ জন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩০ ডিসেম্বার ২০২৫, ২১:২৬

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হাসপাতাল রিপোর্ট অনুযায়ী, বর্তমানে হাসপাতালটিতে ৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনের শুরুতে আগের ভর্তি থাকা রোগীর সংখ্যা ছিল ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৩৫ জন।
 
বর্তমানে চিকিৎসাধীন ৫৭ জন রোগীর সেবায় হাসপাতালের নার্স ও চিকিৎসকরা ব্যস্ত সময় পার করছেন। শীতকালীন এই সময়ে ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় সাধারণ মানুষকে বিশুদ্ধ পানি পান এবং বাসি-খোলা খাবার পরিহার করে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর