[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৬, ২০:৩৯

ছবি: সংগ্রহীত

বাঙালির প্রাচীন, ঐতিহ্যবাহী ও সার্বজনীন সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে টিকিয়ে রাখার প্রত্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের ‘নবান্ন উৎসব’।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমী অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে কৃষি অনুষদ চত্বরে এ উৎসবের উদ্বোধন করেনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল আলিম।


​উদ্বোধনের পরপরই গ্রামীণ ঐতিহ্যের দৃষ্টিনন্দন প্রতিফলন ও ঐতিহ্যবাহী পিঠা-পুলির উষ্ণ সুবাসে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষদ চত্বর। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সকালে গানে গানে একটি ফ্লাশ মব এবং বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিঠা খাওয়া, নাচ-গান ও আনন্দ-উল্লাসে দিনভর সরগরম ছিল অনুষদ প্রাঙ্গণ। আয়োজকরা জানান, বাঙালির আবহমান গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য ধরে রাখতেই তাদের এই নিয়মিত প্রয়াস

ডেস্ক/এস.এম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর