[email protected] ঢাকা | মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬, ২৭শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে ৫ স্কুলে শতভাগ ফেল

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৬, ১৯:২০

ছবি: সংগ্রহীত

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাঁচটি স্কুলের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এই পাঁটি স্কুল থেকে ৪১ জন পরীক্ষায় অংশ নেয়। যদিও ২০২৫ সালে শতভাগ ফেল করা এমন স্কুল ছিল না এই শিক্ষাবোর্ডে।

রাজশাহী শিক্ষাবোর্ডের প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজশাহী জেলার তিনটি এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার একটি করে স্কুল রয়েছে। সোমবার সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের রুমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন এসএসসির ফলাফল ঘোষণার সময় এই তথ্য প্রকাশ করেন।

স্কুলগুলো হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ‘পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয়’। এই বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি। জেলার বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং কেউই পাস করতে সক্ষম হয়নি। জেলার মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে কেউ পাস করতে পারেনি। এই স্কুল থেকে সর্বোচ্চ ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

অপরদিকে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে। তারা সবাই অকৃতকার্য হয়েছে। এছাড়া জয়পুরহাটের পাঁচবিবির শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এই স্কুলে পাসের হার শূন্য।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন বলেন, বিষয়টি নিয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সতর্ক করা হবে। একসময় দুইটা এমন স্কুল ছিল। পরে কিন্তু আবার এর সংখ্যা জিরো হয়ে গিয়েছিল।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর