[email protected] ঢাকা | মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬, ২৭শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

রাজশাহী ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী পেল জিপিএ-৫

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৬, ১৯:০২

ছবি: সংগ্রহীত

এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৪৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগষ্ট) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এবার কলেজের ৪৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।’

কলেজ কর্তৃপক্ষ জানায়, ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের দীর্ঘদিনের সুনাম রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়। এ জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

এ কে এম আজিজুল হক বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্রে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্যাডেট কলেজগুলো কাজ করে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করি।

চলতি বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। এর মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাফল্য আলাদাভাবে নজর কেড়েছে।
রাজশাহী ক্যাডেট কলেজ

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর