[email protected] ঢাকা | বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৬, ১৯:৫৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী (নাম জানা গেছে) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে টমাসসহ চারজন ককটেল তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বাকি তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিষয়টি বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

 

এনামুল হক নাসিম/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর