প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৬, ১৬:৩৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরীর সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস (৩৫) নামের এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান।
নিহত মোহাম্মদ টমাস হলেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের মর্তুজার ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এর অনুসারী হিসেবে পরিচিত।
ওসি বলেন, বোমা বা ককটেল বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে। আহতদের নাম ও ঠিকানা জানা যায় নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: