[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬, ২১শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ১৫:৩৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রাম থেকে এসব সিরাপ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ১৮৯ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে এ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করতে সক্ষম হয় বিজিবি। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর