প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৬, ১৬:৫৮
চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড় এলাকায় অবস্থিত এ.জে.আর কুরিয়ার সার্ভিস থেকে দুইকেজি হিরোইন জব্দ করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে কুরিয়ার সার্ভিসটিতে অভিযান চালিয়ে এই মাদক দ্রব্য জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা মিরপুরে পাঠানোর উদ্দেশ্যে এ.জে.আর কুরিয়ার সার্ভিসের বুকিং দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কুরিয়ার সার্ভিসটিতে অভিযান চালায় পুলিশ। পরে দুইকেজি হিরোইন সদৃশ্য বস্তু জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সীতে অভিযান পরিচালনা করে দুই কেজি নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য কথিত হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করে। বুকিংকৃত মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। তদন্তে স্বার্থে এখনই নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: