প্রকাশিত:
১৭ অক্টোবার ২০২৬, ২১:১৭
সীমান্ত এলাকায় মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চামুশা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩ বোতল নেশাজাতীয় কোডিনযুক্ত সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৭ অক্টোবর ২০২৬) তারিখ মধ্যরাত প্রায় পৌনে ১টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ১৯৬/৪-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চামুশা গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল নেশাজাতীয় ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার ও জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু জানান, “যুবসমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র এই কঠোর অভিযান থাকবে” বলে তিনি জানান।
এম. এস. আই শরীফ/আ.আ
মন্তব্য করুন: