[email protected] ঢাকা | সোমবার, ৫ই অক্টোবর ২০২৬, ১৯শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১৮:৫৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোবড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ সুলতানা বেগম ওরফে সুরভী (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টা থেকে সাড়ে ১টার মধ্যে সদর মডেল থানাধীন নামোবড়িপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সুলতানা বেগম ওরফে সুরভী নামোবড়িপাড়া গ্রামের মৃত গাজুরুদ্দিনের মেয়ে। অভিযানে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নামোবড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর