প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৬, ১৮:০৪
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ রফিকুল ও রুবেল নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে জেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আটককৃতরা হলেন, শিবগঞ্জের তারাপুর পন্ডিতপাড়ার মৃত আফসার আলীর ছেলে মোঃ রফিকুল (৩৩) এবং একই এলাকার মোঃ জাহাঙ্গীরের মোঃ রুবেল ওরফে ডলার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক হরেন্দ্রনাথ দেবদাস ও সহকারী উপপরির্দশক রেজাউল করিমসহ একদল পুলিশ মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ রফিকুল ও রুবেলকে আটক করা হয়।
এদিকে এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ সুপার।
আ.ই/আ.আ
মন্তব্য করুন: