[email protected] ঢাকা | শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১০ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৬, ১৬:৪৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ইমাননগর গ্রামের ইমাননগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গিলাবাড়ী বিওপি থেকে হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইমাননগর বাজারে অভিযান চালায়। এ সময় ৩৩ পিস ইয়াবাসহ মো. কালাম (৩২) ও মো. সালাউদ্দিন (২৮) নামে দুইজনকে আটক করা হয়। আটক দুজনই ভোলাহাট উপজেলার রাধানগর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। তাদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি Discover 125cc মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর