প্রকাশিত:
২৪ সেপ্টেম্বার ২০২৬, ১৯:০৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ মোঃ সায়েম আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টার মধ্যে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সায়েম আলী কাগমারী গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাগমারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সায়েম আলীকে আটক করে তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সায়েম আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: