[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬, ৮ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

নিখোঁজের ৩৫ ঘণ্টার মধ্যে ছোট্ট শিশুকে উদ্ধার, নি:সন্তান দম্পত্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৬, ১৭:৩৩

প্রেস বিফিং করছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. নাফিস নামে ১১ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এঘটনায় অপহরকারী নি:সন্তন দম্পত্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে জেলা পুলিশের আয়োজিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহবাজপুর ইউনিয়নের হাসেম আলীর মেয়ে সুজিআরা বেগম ও তার স্বামী মো: মানিকুজ্জামান।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর বেলা অনুমান পৌনে ১১ টার দিকে শিশুটির মা মোসাঃ নিপা খাতুন (২৫) তাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে রান্নাঘরে কাজ করছিলেন। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারেন, নাফিজকে নিয়ে তার প্রতিবন্ধী ভাতিজী মোসাঃ শিরিন খাতুন কেক কিনতে শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী বাজারে যাওয়ার পথে হাজারবিঘী চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনের পাকা রাস্তা থেকে শিশু নাফিজকে ছিনিয়ে নিয়ে যায় এক বোরখাপরা অজ্ঞাত নারী। ঘটনার পর শিশুটির বাবা মোঃ রুবেল হোসেন (২৮) শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পর ছায়া তদন্ত শুরু করে শিবগঞ্জ থানা পুলিশ। পরে তথ্য প্রযু্ক্তি ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে গত ২২ সেপ্টেম্বর মোসাঃ সুজিআরা বেগম (৩৫) নামের এক আসামীকে হাজারবিঘী এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিবতলা এলাকায় ধৃত আসামীর ভাড়া বাসা থেকে তার স্বামী মোঃ মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

গৌতম কুমার বিশ্বাস বলেন, তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ চেক করে সুজিআরা বেগমকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা থেকে তার দ্বিতীয় স্বামী মানিকুজ্জামানকে আটক করা হয় এবং তার কাছে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সুজিআরা বেগম জানায়, সে নি:সন্তান। তাদের দাম্পত্ত জীবনে কোন সন্তান আসে নাই। বিধায় তারা এই শিশুটিকে চুরি করে লালন পালনের অভিপ্রায়ে। আমরা মাত্র ৩৫ ঘন্টা ব্যাবধানে শিশুটিকে উদ্ধার করি। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর