প্রকাশিত:
২১ সেপ্টেম্বার ২০২৬, ১৬:০০
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯ শত গ্রাম গাঁজাসহ একজন মাদক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত নাচোল পৌরসভার সূর্যপুর মুরাদপুর এলাকায় অভিযান চালান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, এসআই জিয়াউর রহমানসহ থানার ১১ জন সঙ্গিও অফিসার ও ফোর্স।
গ্রেপ্তারকৃত মাদক ডিলার হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের নজরুল ইসলাম (৫৬)।
নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই অভিযানে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মী সর্বাত্মকভাবে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন।নাচোল থানা পুলিশের এই সাফল্যে পুলিশ সুপার মহোদয় নাচোল থানার অফিসার ফোর্সদের পুরষ্কার ঘোষণা করেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।
মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: