[email protected] ঢাকা | মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬, ২৪শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রহনপুরে ৫ দোকানে অভিযান, ৭ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৭ সেপ্টেম্বার ২০২৬, ১৯:৪৫

অভিযানে ভ্রাম্যমাণ আদালত। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পাঁচটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাঁচটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিমসহ উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও জিল্লুর রহমান বলেন, কারেন্ট জাল মাছের প্রজনন ও জলজ সম্পদ ধ্বংসের অন্যতম কারণ। নিষিদ্ধ এ জালের বিক্রি ও ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা অবৈধভাবে কারেন্ট জাল মজুত, বিক্রি কিংবা ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ জাল বিক্রি করে কেউ পার পাবে না। মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন হলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

আ.ন/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর