[email protected] ঢাকা | সোমবার, ৩১শে আগস্ট ২০২৬, ১৬ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

ডিএনসির অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি পলাতক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৬, ১৭:০৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঠাকুর পালশা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় পলি বেগম (৪১) নামে এক নারীকে আসামি করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পলাতক ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঠাকুর পালশা গুচ্ছগ্রাম এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পলি বেগমের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

পলি বেগম (৪১) ঠাকুর পালশা গুচ্ছগ্রাম এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী। তার বাবার নাম মো. সাইদুল ইসলাম এবং মায়ের নাম সুফিয়া বেগম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে পলি বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর