[email protected] ঢাকা | সোমবার, ৩১শে আগস্ট ২০২৬, ১৬ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযান: ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৬, ১৬:৫৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক দুটি অভিযানে মোট ৪৮ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়নগর বটতলাহাট ও জয়নগর বটতলাহাট গরুহাট এলাকায় পর পর এসব অভিযান পরিচালনা করে জেলা ডিএনসির একটি দল।

প্রথম অভিযানে দুপুর ২টা থেকে সাড়ে ২টার দিকে জয়নগর বটতলাহাট গরুহাট এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ মোঃ রাজু আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজু আহম্মেদ জয়নগর মীর পাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

এরপর দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত জয়নগর বটতলাহাট এলাকার অপর অভিযানে ৩৩ পিস ইয়াবা এবং নগদ ৩৮ হাজার ৫০০ টাকাসহ মোসাঃ শামীম আরা মোস্তাফি হ্যাপি (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি জয়নগর বটতলাহাট এলাকার মো. মিনাউর রহমানের স্ত্রী। এই ঘটনায় তার স্বামী মো. মিনাউর রহমান (৪১) পলাতক থাকায় তাকেও আসামি করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

অভিযান দুটিতে ডিএনসির উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট মামলাগুলোর পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি কর্তৃপক্ষ।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর