[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬, ১২ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৬, ২০:১৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ বোতল এস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর গ্রামে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

এ সময় ৮০ বোতল এস্কাফ সিরাপসহ মো. দুলাল (২৮) ও মো. সারোয়ার জাহান ওরফে শুভ (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলাল শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়া এলাকার মো. সুলতানের ছেলে এবং সারোয়ার জাহান ওরফে শুভ একই উপজেলার সাহাপাড়া বটতলা মোড় এলাকার মো. আমির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকমুক্ত জীবন উপহার দিতে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর