[email protected] ঢাকা | সোমবার, ১৭ই আগস্ট ২০২৬, ১লা ভাদ্র ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদ উদ্ধার, নারী আটক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৬, ১৭:০৮

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় চংচো মনি (৬০) নামে এক নারীকে আসামি করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের তথ্য অনুযায়ী, অভিযানে চংচো মনির কাছ থেকে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। তিনি লৈলাপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চংচো মনির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর