[email protected] ঢাকা | সোমবার, ১৭ই আগস্ট ২০২৬, ১লা ভাদ্র ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৬, ১৬:৪৫

আটক পাঁচ মাদক ব্যাবসায়ী। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা বাচ্চু মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় সোহেল (২৩), কুলছুম খাতুন ওরফে বিলকিস খাতুন (২০), সাখাওয়াত হোসেন রাফি (৩০), বাপ্পি (৩৪) ও সিয়ামজুল ইসলাম ওরফে সিয়াম (২৭)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সর্বমোট ২৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ জনগণের প্রতি মাদক ও চোরাচালান বিরোধী তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর