[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬, ২১শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

ভোলাহাটে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৬, ২১:৩৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জের নির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর বারিকের নেতৃত্বে মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে উপজেলার হাউসপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাউসপুর গ্রামের আলাউদ্দিন আলার ছেলে সাইদুল ইসলাম (২৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভোলাহাট থানার ইনচার্জ মোঃ আব্দুর বারিক জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর