[email protected] ঢাকা | সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬, ৫ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৬, ১৮:০১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকাফ) উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ী ও আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকে আটক করা হয়।

র‍্যাব-৫ জানায়, সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোমস্তাপুর থানার মাধাইনগর গ্রামের মোর্শেদের বাড়ির বারান্দায় অভিযান চালায়।

অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকেফ), মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করা হয়। এ সময় মো. মিম ওবাইদুল্লাহ (৩৬) ও মো. শাকিল (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকেও আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুইজনের বাড়ি গোমস্তাপুর উপজেলার পাঁচটেকরী গ্রামে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর