[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৪ই জুলাই ২০২৬, ৩০শে আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় আপত্তিকর অবস্থায় যুবক-যুবতী, চারজন আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৬, ১৭:৪৮

আটককৃত ব্যাক্তিরা। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠ এলাকায় একটি বাড়ি থেকে আপত্তির অবস্থায় এক যুবক ও এক যুবতীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।

রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রী প্রদীপ কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে এবং এর মূলহোতা তানিয়া খাতুন নামের এক নারী।

আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের মো: শামীম আহমদের ছেলে মো. জাহিদ এবং একই উপজেলার চন্ডিপুর গ্রামের মো: হাবিবুর রহমানের মেয়ে মোছা. মাশরুফা। তারা উভয়েই ছত্রাজিতপুর আল্লাহ বক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে শারীরিক সম্পর্ককরা অবস্থানকালে এলাকাবাসীর দুজনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মূল হোতা  পৌঁছে তাদের হেফাজতে নেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর