[email protected] ঢাকা | সোমবার, ১৩ই জুলাই ২০২৬, ২৮শে আষাঢ় ১৪৩৩
thecitybank.com

গরু চুরির অভিযোগে আর্জেন্টিনা সমর্থক গ্রেপ্তার, গরু উদ্ধার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ জুলাই ২০২৬, ২৩:৫১

ছবি: সংগ্রহীত

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চুরির অভিযোগে মো. আ. ছালাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মদনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আ. ছালামের গোয়ালঘর থেকে সাতটি গরু উদ্ধার করা হয়। একই এলাকায় আরও দুই ব্যক্তির গোয়াল থেকে ছয়টি গরু উদ্ধার করা হয়। পরে শনিবার ভোরে আবারও অভিযান চালিয়ে আরও দুই ব্যক্তির গোয়াল থেকে চারটি গরু উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৭টি গরু উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আব্দুস ছালামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। পরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে কয়েকজন থানায় এসে উদ্ধার হওয়া সাতটি গরু নিজেদের বলে শনাক্ত করেন।

ওসি আল মামুন সরকার বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে গরুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া গরু চোর চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর