[email protected] ঢাকা | শনিবার, ১১ই জুলাই ২০২৬, ২৬শে আষাঢ় ১৪৩৩
thecitybank.com

ডিএনসির অভিযানে চোলাইমদসহ এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৯ জুলাই ২০২৬, ২৩:৫৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে গোমস্তাপুর থানার আলীনগর ইউনিয়নের মকরমপুর ঘুন্টি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মকরমপুর গ্রামের বাসিন্দা মো. বাবুল ইসলাম (৫১)-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনি নুরুল ইসলাম ওরফে আবুর ছেলে।

অভিযান চলাকালে তার কাছ থেকে ১৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর