[email protected] ঢাকা | শুক্রবার, ৩রা জুলাই ২০২৬, ১৮ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৮ জুন ২০২৬, ২২:৩১

আটককৃত এস্কাপ সিরাপ। ছবি: ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, সোনামসজিদ আইসিপি চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. তাজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৮-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিস অফিসের সামনে অভিযান চালায়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসকাফ সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর