[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে ১৮৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২১ মে ২০২৬, ১৭:০৫

শিবগঞ্জে ১৮৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ। ছবি: ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত এই সিরাপগুলো উদ্ধার করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২১ মে) আনুমানিক রাত আড়াইটার দিকে সোনামসজিদ বিওপি’র নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানটি সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর ‘সতেরো ইঞ্চি’ নামক একটি আম বাগানের ভেতর চালানো হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে মালিকবিহীন ১৮৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত এই মাদকদ্রব্যগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর