[email protected] ঢাকা | বুধবার, ১৩ই মে ২০২৬, ৩০শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন, ট্রাক্টরসহ আটক-১, ১৫ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১২ মে ২০২৬, ২২:৩৮

আটককৃত ট্রাক্টর চালক সুমন আলী। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি পরিবহনকালে একটি ট্রাক্টরসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২মে) বিকেলে সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট এলাকায় অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ মোঃ সোহবুল হকের ছেলে মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার জয়ন্দীপুর, রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পদ্মা নদীর তীরবর্তী জয়ন্দীপুর এলাকার কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে তা ইটভাটায় পরিবহন করছিলেন।

পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩” এর ১৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। এ সময় তিনি অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর