[email protected] ঢাকা | সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হলেন অ্যাডভোকেট শিশির মনির

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:০৩

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ফাইল ছবি/সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

জামায়াতের নিবন্ধন মামলা, শীর্ষ নেতাদের মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অ্যাডভোকেট শিশির মনির এবার প্রথম সরাসরি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদে জায়গা করে নিলেন। তিনি জামায়াতে ইসলামীর পক্ষে ঐকমত্য কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া স্থগিত হওয়া ডাকসু নির্বাচন আইনজীবী শিশির মনিরের আইনি লড়াইয়ের ফলে যথাসময়ে অনুষ্ঠিত হয়। এসব কারণে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের একটি আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী হয়েছিলেন আইনজীবী শিশির মনির।

প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল অধিবেশনে ৮৮ সদস্যের এ কর্মপরিষদ গঠিত হয়। ৮৮ সদস্যের এই কর্মপরিষদে নারী রয়েছেন ২১ জন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কর্মপরিষদে এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের মতো নেতারা রয়েছেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর