[email protected] ঢাকা | রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২
thecitybank.com

ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ, ঘটনাস্থলে সিআইডির ইউনিট, চলছে আলামত সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০৫

ঘটনাস্থলে সিআইডির টিম। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে  সিআইডির টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যাক্তি জানান, ককটেল তৈরির সময় দুইজন ব্যাক্তি মারা গেছেন। তাদের মরদেহ ঘটনাস্থলেই পড়ে আছে এবং তাদের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে ও মুখমুন্ডল পুড়ে গেছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বুঝা যাচ্ছে এখানে কেউ ককটেল তৈরির কাজ চলছিল। এই সময় এক বা একাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। সিআইডি আলামত সংগ্রহের কাজ করছে। এছাড়া যারা মারা গেছেন তারা আশেপাশের এলাকার লোক বলেই ধারণা করছি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

রাজনৈতিক পরিচয় আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ক্রিমিনালের কোন পরিচয় থাকে না।  ক্রিমিনাল ইজ এ ক্রিমানাল।

প্রসঙ্গত, ভোর আনুমানিক ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় দুইজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এছাড়াও বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর