[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

র‌্যাবের অভিযানে

চাঁপাইনবাবগঞ্জ অর্ধকোটি টাকার হিরোইন জব্দ, দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৬, ১৬:৫২

জব্দকৃত অর্ধকোটি টাকার হিরোইন। ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই চিহ্নিত মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে পৃথক দুটি অভিযানে তাঁদের আটক করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টেকরামপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে তসিকুল ইসলাম (৫৫) এবং সদর উপজেলার দিয়ার ধাইনগর গ্রামের মৃত কাওছার আলী মাস্টারের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৫)।
 
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টহল দল জানতে পারে তসিকুল ইসলাম ব্যাটারিচালিত ইজি বাইকে করে মাদক নিয়ে জরাপুর মোড় হয়ে শহরের দিকে আসছেন। তথ্যের ভিত্তিতে ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর গ্রাম এলাকায় দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট বসায় র‍্যাব। এসময় তসিকুলকে আটক করে তাঁর ইজি বাইকের টুল বক্স থেকে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 
পরবর্তীতে আটক তসিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামে দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে মাদক কারবারী জসিম উদ্দিনের বসতবাড়ির ডাইনিং রুম সংলগ্ন বাথরুমের ফলস ছাদের ওপর থেকে আরও ২০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 
অভিযানে মোট ৫০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর